ড্রোন হামলার পর রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পথে ইউরোপীয় ইউনিয়ন

জার্মানির একটি বিমানবন্দরে বিস্ফোরকবাহী ড্রোন উদ্ধারের ঘটনার পর রাশিয়ার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।

ড্রোন হামলার পর রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পথে ইউরোপীয় ইউনিয়ন

পূর্ব জার্মানির একটি বিমানবন্দরে গত মাসে বিস্ফোরক ও ডিটোনেটরসহ একটি ড্রোন উদ্ধার করা হয়েছে। বিমানবন্দরটি বেসামরিক পণ্য পরিবহনের পাশাপাশি ন্যাটোর লজিস্টিক হাব হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া ইউক্রেনের বেশ কয়েকটি বিশাল অ্যানটোনভ এএন-১২৪ কার্গো বিমানের ঘাঁটি হিসেবেও এটি পরিচিত। এই ঘটনার পর জার্মানি নতুন করে নাশকতার বিষয়টি তদন্ত করছে এবং ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে।

#ইউরোপীয় ইউনিয়ন#রাশিয়া#জার্মানি#ড্রোন হামলা#ন্যাটো