আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মী কিংবা সরকারি কর্মকর্তাদের ওপর আস্থা রাখতেন না। তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মাধ্যমে বিভিন্ন ব্যক্তির ফোন কল আড়ি পেতে শুনতেন।
রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালে ১৪টি কল রেকর্ড উপস্থাপন করেছে, যা ফরেনসিক পরীক্ষার মাধ্যমে যাচাই করা হয়েছে। কৌঁসুলিদের দাবি, এসব রেকর্ডে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান দমনের জন্য নির্দেশনা দেওয়ার প্রমাণ রয়েছে।