ডলারের দর বাড়ায় ফরোয়ার্ড বুকিং করা আমদানিকারকদের সুবিধা

ডলারের বিনিময় হার বেড়ে ১২৩.৫০ টাকায় পৌঁছানোয় যেসব ব্যবসায়ী আগেভাগে বুকিং করেছিলেন, তারা প্রতি ডলারে এক টাকার বেশি সাশ্রয় পাচ্ছেন।

ডলারের দর বাড়ায় ফরোয়ার্ড বুকিং করা আমদানিকারকদের সুবিধা

বাণিজ্যিক ব্যাংকগুলোর ট্রেজারি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত দশ দিনের ব্যবধানে ডলারের বিনিময় হার ১২২ টাকা থেকে বেড়ে বৃহস্পতিবার ১২৩.৫০ টাকায় দাঁড়িয়েছে। ডলারের এই মূল্যবৃদ্ধির ফলে যেসব আমদানিকারক আগেভাগে ফরোয়ার্ড বুকিংয়ের মাধ্যমে পেমেন্ট নিশ্চিত করেছিলেন, তারা এখন প্রতি ডলারে এক টাকারও বেশি সুবিধা পাচ্ছেন।

উৎস: TBS Bangladesh
#ডলারের দর#আমদানি#ব্যাংকিং#অর্থনীতি#ফরোয়ার্ড বুকিং