দক্ষিণ এশিয়ায় ধান উৎপাদনে বাংলাদেশ শীর্ষস্থানে থাকলেও বৈশ্বিক প্রেক্ষাপটে উৎপাদনশীলতার দিক থেকে দেশটি এখনো পিছিয়ে আছে। বর্তমানে মূল চ্যালেঞ্জ কেবল পর্যাপ্ত ধান উৎপাদন নয়, বরং একই জমি ও পানির উৎস ব্যবহার করে পরিবেশের ভারসাম্য বজায় রেখে উৎপাদন বাড়ানোর উপায় খুঁজে বের করা। সীমিত সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করাই এখন কৃষি খাতের প্রধান লক্ষ্য।
দক্ষিণ এশিয়ায় শীর্ষে থেকেও ধান উৎপাদনে কেন পিছিয়ে বাংলাদেশ
দক্ষিণ এশিয়ায় ধান উৎপাদনে এগিয়ে থাকলেও বৈশ্বিক মানদণ্ডে বাংলাদেশের উৎপাদনশীলতা নিয়ে চ্যালেঞ্জ রয়ে গেছে।