দিওয়ালির পেন্ডেন্টে কুরআনের আয়াত ব্যবহার: আইনি নোটিশ পেলেন কারিনা কাপুর

দিওয়ালির ছবি নিয়ে বিতর্কের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র আব্বাস হাফিজ তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ছবি সরিয়ে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।

দিওয়ালির পেন্ডেন্টে কুরআনের আয়াত ব্যবহার: আইনি নোটিশ পেলেন কারিনা কাপুর

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। দিওয়ালির একটি ছবিতে তার গলায় থাকা পেন্ডেন্টে কুরআনের আয়াত ব্যবহারের অভিযোগ উঠেছে।

এই ঘটনার প্রেক্ষিতে মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র আব্বাস হাফিজ অভিনেত্রীকে তার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে দিওয়ালির ছবিগুলো সরিয়ে ফেলার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে তাকে জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।

#কারিনা কাপুর#বলিউড#আইনি নোটিশ#দিওয়ালি#বিতর্ক