নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে ডিসেম্বরে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডিবি প্রধান। তিনি জানিয়েছেন, সংগঠনটির যেকোনো ধরনের তৎপরতা রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে।
এছাড়া, গ্রেপ্তার হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুলের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ডিবি প্রধান জানিয়েছেন, ওই অডিও রেকর্ডের সত্যতা যাচাই করা হয়েছে।