‘দিমাগি নকশাল’ নিয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সশস্ত্র নকশালবাদ নির্মূলের পথে বলে মন্তব্য করে নতুন এক আদর্শিক হুমকির বিষয়ে সতর্ক করেছেন।

‘দিমাগি নকশাল’ নিয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

শনিবার লাল কেল্লা থেকে দেওয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, দেশ থেকে সশস্ত্র নকশাল সহিংসতা প্রায় নির্মূল হওয়ার পথে। তবে তিনি একই সঙ্গে 'দিমাগি নকশাল' বা বুদ্ধিবৃত্তিক নকশালদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, এই গোষ্ঠীটি কৌশলে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে এবং তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছে।

#নরেন্দ্র মোদি#নকশালবাদ#ভারত#রাজনীতি#লাল কেল্লা