দিল্লিতে পতাকা প্রদর্শন কর্মসূচি নিয়ে সিজেপি ও কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা

ভারতের জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লির সেন্ট্রাল পার্কে সিজেপি এবং স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে মুখোমুখি অবস্থানের সৃষ্টি হয়েছে।

দিল্লিতে পতাকা প্রদর্শন কর্মসূচি নিয়ে সিজেপি ও কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা

দিল্লির সেন্ট্রাল পার্কে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি ঘোষণা করেছে সিজেপি। তবে এই কর্মসূচিকে কেন্দ্র করে সিজেপি এবং নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের (এনডিএমসি) মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। প্রশাসনিক কারণ দেখিয়ে এনডিএমসি শুক্রবার ও শনিবার পার্কটি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

এই পরিস্থিতির মধ্যেও সিজেপি তাদের সমর্থকদের পার্কে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে। সংগঠনের নেতা দীপকে জানিয়েছেন, জাতীয় পতাকা উত্তোলনের জন্য তিনি প্রয়োজনে কারাবরণ করতেও প্রস্তুত।

#দিল্লি#সিজেপি#ভারত#পতাকা প্রদর্শন#এনডিএমসি