প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী দলের সংসদ সদস্যরা প্রায় তিন ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন। পরবর্তীতে দিল্লি পুলিশ তাদের জোরপূর্বক সরিয়ে দেয়। এই ঘটনার একদিন পর বিরোধী আইনপ্রণেতারা কালো পোশাক পরে প্রতিবাদ জানিয়েছেন। পুলিশের এই পদক্ষেপের বিরুদ্ধে বিরোধী দলগুলো তীব্র নিন্দা জানিয়েছে।
দিল্লিতে নিরাপত্তা জোরদার, কালো পোশাক পরে বিরোধী আইনপ্রণেতাদের প্রতিবাদ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভের একদিন পর দিল্লিতে বিরোধী আইনপ্রণেতারা কালো পোশাক পরে প্রতিবাদ জানিয়েছেন।