শনিবার সকাল থেকেই দিল্লির যন্তর মন্তর এলাকায় বিক্ষোভকারীদের ওপর কড়া নজরদারি চালায় পুলিশ। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামপন্থী দল ও 'ককরোচ জনতা পার্টি'-র ডাকা বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে এই ধরপাকড় চালানো হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিক্ষোভকারীরা স্লোগান দেওয়া বা প্ল্যাকার্ড প্রদর্শন করার সঙ্গে সঙ্গেই পুলিশ তাদের আটক করে নিয়ে যায়। দিনভর চলা এই অভিযানে অন্তত তিন হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে জানা গেছে।