প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে আয়োজিত বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এই কর্মসূচি ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও ব্যারিকেড বসানো হয়েছিল। বিক্ষোভ চলাকালে পুলিশের বিরুদ্ধে ধরপাকড় ও লাঠিচার্জের অভিযোগ উঠেছে।
আন্দোলনকারীদের দাবি অনুযায়ী, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকেসহ এক হাজারেরও বেশি নেতা ও কর্মীকে আটক করা হয়েছে। এছাড়া বেশ কয়েকজন সাংবাদিককেও আটক করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।