ডিজিটাল লেনদেন সহজ ও রেমিট্যান্স খরচ কমাতে নতুন ব্যবস্থার প্রস্তাব পিআরআই-এর

ডিজিটাল লেনদেন ব্যবস্থা একীভূত করা এবং রেমিট্যান্স পাঠানোর খরচ কমানোর লক্ষ্যে একটি অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম তৈরির প্রস্তাব দিয়েছে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)।

ডিজিটাল লেনদেন সহজ ও রেমিট্যান্স খরচ কমাতে নতুন ব্যবস্থার প্রস্তাব পিআরআই-এর

পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও সহজ ও সাশ্রয়ী করার লক্ষ্যে একটি নতুন কাঠামোর প্রস্তাব করেছে। এই ব্যবস্থার মাধ্যমে ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃসংযোগ স্থাপন করা সম্ভব হবে।

গবেষণায় বলা হয়েছে, এই ব্যবস্থাটি ওপেন-সোর্স প্ল্যাটফর্ম 'মোজালুপ' (Mojaloop)-এর ওপর ভিত্তি করে তৈরি করা হবে। এর ফলে তাৎক্ষণিক, স্বল্প খরচে এবং সব ধরনের আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন করা সহজ হবে, যা রেমিট্যান্স প্রবাহের খরচ কমাতে সহায়তা করবে।

#পিআরআই#ডিজিটাল লেনদেন#রেমিট্যান্স#অর্থনীতি#মোজালুপ