শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন সংবাদপত্রে কিশোর অপরাধের বিষয়টি গুরুত্ব পেয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধী চক্রের তালিকায় প্রতি ছয়জনের মধ্যে একজন ১৮ বছরের কম বয়সী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সংবাদপত্রের তথ্য অনুযায়ী, দেশজুড়ে কিশোর গ্যাংয়ের ক্রমবর্ধমান তৎপরতা এবং স্মার্ট ডিভাইসের প্রতি তাদের আসক্তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া কুমিল্লায় থানার দরজা ভেঙে ১৭ কিশোরের পালিয়ে যাওয়ার ঘটনাটিও সংবাদমাধ্যমে উঠে এসেছে।
পাশাপাশি, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আবাসন সংকট এবং জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের বিষয়গুলোও শুক্রবারের সংবাদপত্রের শিরোনামে স্থান পেয়েছে।