ধানমন্ডিতে বিরিয়ানির সাথে চেতনানাশক খাইয়ে ২০০০ ভরি স্বর্ণালঙ্কার লুট

ধানমন্ডিতে নিরাপত্তারক্ষীদের বিরিয়ানির সাথে চেতনানাশক খাইয়ে অচেতন করে প্রায় ২০০০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটের ঘটনা ঘটেছে।

ধানমন্ডিতে বিরিয়ানির সাথে চেতনানাশক খাইয়ে ২০০০ ভরি স্বর্ণালঙ্কার লুট

ধানমন্ডিতে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানের মালিক অমিত ঘোষ জানান, চোরেরা নিরাপত্তারক্ষীদের বিরিয়ানির সাথে চেতনানাশক খাইয়ে অচেতন করে ফেলে। এরপর তারা দোকান থেকে স্বর্ণ, রৌপ্য ও হীরাসহ প্রায় ২০০০ ভরি অলঙ্কার এবং নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

#ধানমন্ডি#স্বর্ণ চুরি#অপরাধ#বাংলাদেশ#লুট