ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলার আবেদন করা হয়েছে। এই মামলায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ মোট ২৭ জনকে বিবাদী করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, হামলার বিষয়টি আগে থেকেই জানা থাকা সত্ত্বেও সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিরা ওই সম্পত্তি রক্ষায় কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি।