ঢামেক চিকিৎসকের ওপর হামলা: আদিলের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত আদিলকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

ঢামেক চিকিৎসকের ওপর হামলা: আদিলের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আদিল নামের এক ব্যক্তিকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মামলার তদন্তের স্বার্থে এবং পলাতক অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে এই রিমান্ড আবেদন করা হয়েছিল।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য। আদিলের সাথে অন্য কোনো অপরাধী চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা নিশ্চিত করতেই তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।

উৎস: TBS Bangladesh
#ঢাকা মেডিকেল কলেজ#চিকিৎসকের ওপর হামলা#রিমান্ড#অপরাধ#আইন ও আদালত