ঢাকায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে ৪৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪৫ জন সদস্য রয়েছেন।
অভিযানকালে পুলিশ পাঁচটি অবিস্ফোরিত ককটেল, ১২টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ এবং একটি বিস্ফোরিত পেট্রোল বোমার আলামত উদ্ধার করেছে। এছাড়া অভিযানে ৯৬ গ্রাম গাঁজা, ৩ হাজার ৫২০ পিস ইয়াবা, ১০ বোতল ফেনসিডিল, একটি চাইনিজ কুড়াল এবং ১২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।