আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে একটি ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্স। বিমানটির দরজা খুলে যাওয়ায় পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন এবং বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের তথ্য অনুযায়ী, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সময় বিমানে থাকা এক রোগী মারা গেছেন।
ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু
আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে বিমানের দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ করে একটি ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্স। এ ঘটনায় চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়েছে।