ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সৌন্দর্য রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে মহাসড়কের ডিভাইডারে গড়ে ওঠা অবৈধ সবজি বাগানগুলো উচ্ছেদ করা হচ্ছে।
উচ্ছেদ অভিযানের প্রথম ধাপে সীতাকুণ্ড থেকে মিরসরাইয়ের ধুমঘাট পর্যন্ত বিভিন্ন অংশে থাকা অবৈধ সবজি বাগানগুলো সরিয়ে ফেলা হয়েছে। এসব স্থানে এখন নতুন করে গাছ লাগানো হচ্ছে।