ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, চারজনের প্রশাসনিক দায়িত্ব প্রত্যাহার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত এবং চারজনের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, চারজনের প্রশাসনিক দায়িত্ব প্রত্যাহার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আরও চারজন শিক্ষকের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব প্রত্যাহার করা হয়েছে।

সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে অতীতে নিয়োগ প্রক্রিয়া এবং গবেষণা তহবিল পর্যালোচনার জন্য দুটি পৃথক কমিটি গঠন করা হয়েছে। সভায় ক্যাম্পাসে 'জুলাই মেমোরিয়াল' নির্মাণের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।

উৎস: TBS Bangladesh
#ঢাকা বিশ্ববিদ্যালয়#শিক্ষক#সিন্ডিকেট#বরখাস্ত#জুলাই মেমোরিয়াল