ঢাকা বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

ঢাকা বিমানবন্দরে যাত্রীসেবার মানোন্নয়ন ও ট্রলির সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত।

ঢাকা বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

ঢাকা বিমানবন্দরে গভীর রাতে আকস্মিক পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত। পরিদর্শনের সময় তিনি লাগেজ সংগ্রহের অপেক্ষায় থাকা যাত্রীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বিমানবন্দরের যাত্রীসেবার মান আরও উন্নত করার পাশাপাশি ট্রলির সংখ্যা বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

উৎস: TBS Bangladesh
#ঢাকা বিমানবন্দর#এম রাশিদুজ্জামান মিল্লাত#বিমান চলাচল#যাত্রীসেবা#আকস্মিক পরিদর্শন