ঢাকা আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি নেত্রকোনায় গ্রেপ্তার

ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি কাউসারকে নেত্রকোনা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি নেত্রকোনায় গ্রেপ্তার

গত ১০ নভেম্বর দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত প্রথম আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যান কাউসার নামে এক হত্যা মামলার আসামি। ঘটনার পর থেকে তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবশেষে নেত্রকোনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।

উৎস: TBS Bangladesh
#আদালত#গ্রেপ্তার#ঢাকা#নেত্রকোনা#অপরাধ