ঢাবি ক্যাম্পাসে ছাত্র ইউনিয়ন কর্মীদের ওপর হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়ন কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

ঢাবি ক্যাম্পাসে ছাত্র ইউনিয়ন কর্মীদের ওপর হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে তিন ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের কর্মীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার জানান, বিশ্ববিদ্যালয়ের ওই তিন ছাত্রী রিকশা নেওয়ার সময় বহিরাগত কয়েকজন তাদের লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য করেন। এর প্রতিবাদ করলে ছাত্র ইউনিয়ন কর্মীদের ওপর হামলা চালানো হয়।

উৎস: TBS Bangladesh
#ঢাকা বিশ্ববিদ্যালয়#ছাত্র ইউনিয়ন#হামলা#ক্যাম্পাস সংবাদ