নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে দেশজুড়ে বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই অভিযানের অংশ হিসেবে ঢাকা সহ দেশের ৩৮টি জেলায় ৫১টি দল মাঠে নামে। অভিযানে অনিয়মের দায়ে মোট ৯৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দেশজুড়ে বাজার তদারকি: ৯৫ প্রতিষ্ঠানকে ৫ লাখ ৬০ হাজার টাকা জরিমানা
দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে দেশের ৩৮টি জেলায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
উৎস: TBS Bangladesh