দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

আবহাওয়া অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।

দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশের সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই পরিস্থিতির কারণে দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

উৎস: TBS Bangladesh
#আবহাওয়া#সতর্ক সংকেত#সমুদ্রবন্দর#বাংলাদেশ#আবহাওয়া অধিদপ্তর