দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে এবং নিরাপদ আশ্রয়ে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

উৎস: TBS Bangladesh
#আবহাওয়া#সতর্ক সংকেত#সমুদ্রবন্দর#বঙ্গোপসাগর#বাংলাদেশ