দেশের ৬৪ জেলায় বিনিয়োগের বাধা ও সম্ভাবনা চিহ্নিত করতে জরিপ চালাবে বিডা

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় দেশের ৬৪টি জেলায় বিনিয়োগের বাধা ও সম্ভাবনা যাচাইয়ে একটি বিশেষ জরিপ পরিচালনা করবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

দেশের ৬৪ জেলায় বিনিয়োগের বাধা ও সম্ভাবনা চিহ্নিত করতে জরিপ চালাবে বিডা

দেশের ৬৪টি জেলায় বিনিয়োগের পরিবেশ ও শিল্প সম্ভাবনা যাচাইয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি জেলার সুনির্দিষ্ট বিনিয়োগের সুযোগ এবং বিদ্যমান বাধাগুলো চিহ্নিত করা হবে। এই জরিপের মূল লক্ষ্য হলো একটি সমন্বিত বিনিয়োগকারী ডেটাবেজ তৈরি করা, যা ভবিষ্যতে দেশে বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।

#বিডা#বিনিয়োগ#অর্থনীতি#এডিবি#শিল্পায়ন