দেশে প্রতিদিন গড়ে ১০টি খুনের ঘটনা, আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত মে থেকে জুলাই পর্যন্ত তিন মাসে দেশে ৯০০টিরও বেশি খুনের মামলা দায়ের হয়েছে।

দেশে প্রতিদিন গড়ে ১০টি খুনের ঘটনা, আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ

রাজধানী ঢাকাসহ সারাদেশে গত কয়েক মাস ধরে ধারাবাহিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, মে থেকে জুলাই মাস পর্যন্ত তিন মাসে গড়ে তিন শতাধিক খুনের ঘটনায় মামলা হয়েছে। অর্থাৎ, এই সময়ে প্রতিদিন গড়ে ১০টিরও বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও শঙ্কা তৈরি হয়েছে।

#বাংলাদেশ#অপরাধ#আইনশৃঙ্খলা#হত্যাকাণ্ড#পুলিশ