দেশে জঙ্গিবাদের পুনরুত্থানের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নজরদারি অব্যাহত রাখা হয়েছে।
এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা একাধিকবার জানিয়েছিলেন যে, দেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই। সেই বক্তব্যের কয়েক মাস পর সিটিটিসির পক্ষ থেকে এই তথ্য জানানো হলো।