দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। এর মধ্যে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যুর রেকর্ড করা হয়েছে, যা চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সারা দেশে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ২৩৭ জনে পৌঁছেছে।