ডেঙ্গুতে মৃত্যু ৩০০-এর কাছাকাছি, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬৩১

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে চারজনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৬৩১ জন রোগী।

ডেঙ্গুতে মৃত্যু ৩০০-এর কাছাকাছি, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬৩১

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩০০-এর কাছাকাছি পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১,৬৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরের মাসিক হিসেবে সর্বোচ্চ।

#ডেঙ্গু#স্বাস্থ্য অধিদপ্তর#বাংলাদেশ#ডেঙ্গু পরিস্থিতি#স্বাস্থ্য সংবাদ