ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪০, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৩৯
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ৪৩৯ জন রোগী ভর্তি হয়েছেন।
TBS Bangladesh · 25 জুলাই 2026, 6:50 PM · 3 বার পড়া
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে।
একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন করে ৪৩৯ জন রোগী ভর্তি হয়েছেন।