ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৪৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জনে। একই সময়ে নতুন করে আরও ৪৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৯৮ জনে পৌঁছেছে।

উৎস: TBS Bangladesh
#ডেঙ্গু#স্বাস্থ্য অধিদপ্তর#বাংলাদেশ#স্বাস্থ্য সংবাদ