ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩ হাজার ছাড়াল

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৬ জনে।

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩ হাজার ছাড়াল

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৩ অক্টোবর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই নতুন মৃত্যুর মধ্য দিয়ে দেশে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৬ জনে। এছাড়া চলতি বছর এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩ হাজার ছাড়িয়েছে।

উৎস: TBS Bangladesh
#ডেঙ্গু#স্বাস্থ্য অধিদপ্তর#বাংলাদেশ#ডেঙ্গু মৃত্যু#স্বাস্থ্য সংবাদ