দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন রোগী।
TBS Bangladesh · 10 নভেম্বর 2026, 4:35 PM · 1 বার পড়া
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭৪ জনে।
একই সময়ে সারাদেশে নতুন করে ১ হাজার ৫৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।