দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সর্বশেষ এই পরিসংখ্যানসহ চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৪ জনে। এছাড়া এখন পর্যন্ত সারাদেশে মোট আক্রান্তের সংখ্যা ৬১ হাজার ৯৭২ জন।