ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ২,০৮৯

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২,০৮৯ জন রোগী।

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ২,০৮৯

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এই ছয়জনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬২ জনে। একই সময়ে সারা দেশে মোট আক্রান্তের সংখ্যা ৮৬,৪৫৮ জনে পৌঁছেছে।

উৎস: TBS Bangladesh
#ডেঙ্গু#স্বাস্থ্য অধিদপ্তর#বাংলাদেশ#ডেঙ্গু মৃত্যু#স্বাস্থ্য সংবাদ