দেশে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টার তথ্যানুযায়ী, ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১,৯৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
পরিস্থিতি মোকাবিলায় বিশেষজ্ঞরা কিউডেঙ্গা (QDENGA) টিকা সহজলভ্য করার পাশাপাশি বেসরকারি পর্যায়ে এটি আমদানির অনুমতি দেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন।