চিকিৎসকদের মতে, গত কয়েক মাস ধরে বিভিন্ন ধরনের ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তবে এসব জ্বরের সুনির্দিষ্ট কারণ বা ভাইরাসের ধরন সব ক্ষেত্রে নিশ্চিতভাবে শনাক্ত করা সম্ভব হচ্ছে না। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো পরিচিত ভাইরাসের পরীক্ষা নেগেটিভ আসার পরও রোগীদের মধ্যে জ্বর ও শরীর ব্যথার মতো উপসর্গ লক্ষ্য করা যাচ্ছে।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া নেগেটিভ হলেও জ্বর ও শরীর ব্যথায় ভুগছেন অনেকে
গত কয়েক মাস ধরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া পরীক্ষার ফলাফল নেগেটিভ আসার পরও রোগীদের মধ্যে জ্বর ও শরীর ব্যথার উপসর্গ দেখা যাচ্ছে।
উৎস: BBC News বাংলা