দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় দুই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

২০২৪ সাল থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকায় দুই পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় দুই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে দুই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে এস এম মেহেদী হাসান ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এছাড়া মো. রহমত উল্লাহ চৌধুরী ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে অসুস্থতাজনিত ছুটির পর আর কর্মস্থলে যোগ দেননি।

#পুলিশ#বরখাস্ত#বাংলাদেশ পুলিশ#আইনশৃঙ্খলা