ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু আর্কাইভে মোহাম্মদ আলী জিন্নাহর ছবি পাওয়াকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনার সৃষ্টি হয়েছে। একজন শিক্ষার্থী ছবিগুলো ছিঁড়ে ফেলার পর বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
এই ঘটনার প্রেক্ষিতে জাতীয়তাবাদী ছাত্রদল ২৪ ঘণ্টার আল্টিমেটাম প্রদান করেছে। উদ্ভূত পরিস্থিতিতে ডাকসুর সাম্প্রতিক কার্যক্রম ও সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিনটি তদন্ত কমিটি গঠন করেছে।