পুলিশ ও মামলার এজাহার অনুযায়ী, চট্টগ্রাম মেট্রো-খ-১১-০২৩১ নম্বরের একটি মিনিবাস ওয়াসার মোড় থেকে লালখান বাজারের দিকে অত্যন্ত দ্রুতগতিতে ও বেপরোয়াভাবে যাচ্ছিল। এ সময় মসজিদ সংলগ্ন এলাকায় আল আমিনের মোটরসাইকেলটিকে বাসটি ধাক্কা দেয়।
ডাকাত সন্দেহে ধাওয়ার সময় মিনিবাসের ধাক্কায় পুলিশ কনস্টেবলের মৃত্যু
চট্টগ্রামে সন্দেহভাজন ডাকাতদের ধাওয়া করার সময় একটি দ্রুতগামী মিনিবাসের ধাক্কায় আল আমিন নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
উৎস: TBS Bangladesh