চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালের ক্যান্টিনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে রোগীদের জন্য রাখা পচা সবজি, বাসি মাছ ও মাংস এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য পাওয়া গেছে। এছাড়া ক্যান্টিনের খাবার সংরক্ষণের পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই অনিয়মের দায়ে হাসপাতালটির ক্যান্টিন কর্তৃপক্ষকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালের ক্যান্টিনকে ৬ লাখ টাকা জরিমানা
রোগীদের পচা ও বাসি খাবার সরবরাহের অভিযোগে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালের ক্যান্টিনকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
উৎস: TBS Bangladesh