চট্টগ্রামের জোরারগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ২

চট্টগ্রামের জোরারগঞ্জে খাগড়াছড়ি থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রামের জোরারগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ২

শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রামগড়-করেরহাট সড়কের নয়টিলা মাজার এলাকায় শান্তি পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসটিতে থাকা দুই যাত্রীর কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। এই ঘটনায় ওই দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

উৎস: TBS Bangladesh
#চট্টগ্রাম#জোরারগঞ্জ#অস্ত্র উদ্ধার#পুলিশ#অপরাধ