চট্টগ্রামে নিখোঁজের তিন দিন পর ১৪ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ভুক্তভোগীর চার সহপাঠীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত কিশোরের পরিবারের দাবি, অপহরণের পর মুক্তিপণ হিসেবে ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল। গ্রেপ্তারকৃত চার বন্ধু এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।