চট্টগ্রামে পুলিশের একটি টহল গাড়ি চুরির ঘটনায় চার পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বরখাস্ত হওয়া সদস্যদের মধ্যে একজন এসআই এবং তিনজন কনস্টেবল রয়েছেন। জানা গেছে, খাবার খেতে যাওয়ার সময় তারা গাড়িটি অরক্ষিত অবস্থায় ফেলে রেখেছিলেন। তবে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয়।
চট্টগ্রামে পুলিশের টহল গাড়ি চুরির ঘটনায় ৪ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি টহল গাড়ি চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে এক এসআই ও তিন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।