চট্টগ্রামে ব্যবসায়ীদের ওপর চাঁদাবাজি ও সশস্ত্র হামলার নেপথ্যে কারা?

চট্টগ্রামে ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি এবং সশস্ত্র হামলার ঘটনায় উদ্বেগ বাড়ছে। পুলিশি পাহারার মধ্যেও হামলার ঘটনায় অপরাধীদের শনাক্ত ও গ্রেফতার নিয়ে প্রশ্ন উঠেছে।

চট্টগ্রামে ব্যবসায়ীদের ওপর চাঁদাবাজি ও সশস্ত্র হামলার নেপথ্যে কারা?

গত কয়েক মাসে চট্টগ্রামের একাধিক ব্যবসায়ীর কাছে বড় অঙ্কের চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে। প্রাণনাশের হুমকির মুখে থাকা এক ব্যবসায়ীর বাসভবনে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবে সেই পুলিশি পাহারার মধ্যেই গত ২৮ ফেব্রুয়ারি ভোরে ওই ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে সাব মেশিনগান, চায়নিজ রাইফেল, শর্টগান ও পিস্তল দিয়ে এক ডজনেরও বেশি গুলি চালানো হয়। একের পর এক এসব চাঁদাবাজি ও হামলার ঘটনার নেপথ্যে কারা জড়িত এবং পুলিশ কেন তাদের গ্রেফতার করতে পারছে না, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

#চট্টগ্রাম#চাঁদাবাজি#সশস্ত্র হামলা#অপরাধ#বাংলাদেশ পুলিশ