চট্টগ্রামে ল্যান্ডফিলের বর্জ্য থেকে নির্গত বিষাক্ত তরল বা লিচেট স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে। এই পরিবেশগত ও স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) তথ্য অনুযায়ী, ভবিষ্যতের বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রায় ৪০০ থেকে ৫০০ একর জমির প্রয়োজন হবে। এই বিশাল পরিমাণ বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে পরিবেশ দূষণ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।