চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত। উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপনের পর মামলার প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে চিন্ময় দাস ভার্চুয়ালি আদালতে উপস্থিত ছিলেন। এছাড়া মামলার অন্য আসামিদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়।