চট্টগ্রাম বন্দরের আউটার অ্যাঙ্করেজের আলফা পয়েন্টে পণ্য খালাসের সময় এমভি বালাসুর-১ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সোডা অ্যাশ বোঝাই করার সময় জাহাজটি একপাশে কাত হয়ে ডুবে যায়। তবে এ ঘটনায় জাহাজে থাকা সকল নাবিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
চট্টগ্রাম বন্দরের আউটার অ্যাঙ্করেজে সোডা অ্যাশ বোঝাই লাইটার জাহাজ ডুবি
চট্টগ্রাম বন্দরের আলফা অ্যাঙ্করেজে পণ্য খালাসের সময় এমভি বালাসুর-১ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। তবে জাহাজের সব নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
উৎস: TBS Bangladesh